স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৮ নভেম্বর) ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির ক্রেতা নেই। ব্যাংক খাতের ২১টি কোম্পানির ক্রেতা নেই।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি, আর্থিক খাতের ৭টি, খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট খাতের ৩টি,আইটি, সেবা, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি এবং সিরামিক খাতের ১টি কোম্পানি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)