Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বর্তমান বাজার নিয়ে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২২ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ এবং ডিবিএর পক্ষে প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন এবং সদস্য এম. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজারের চলমান পরিস্থিতি গুরুত্বসহকারে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে, আগামী কয়েকদিনের মধ্যে ডিএসই ও ডিবিএ’র প্রতিনিধিরা বিএসইসি’র সাথে বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও বর্তমান দেশিয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজার উন্নয়নের বিভিন্ন পলিসি নিয়ে সরকারের নীতি-নির্ধারণী মহলের সাথেও আলোচনার সিদ্ধান্ত হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)