Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজার উন্নয়ন ও স্থিতিশীলতায় বিএমবিএর ৬ দফা সুপারিশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২২ , ১:৪৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২২, ১:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি এক চিঠিতে বন্ড ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে ব্যাংকের বিনিয়োগ সীমার (Bank Exposure) বাইরে রাখাসহ ৬ দফা সুপারিশ করেছে।

বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মো. রিয়াদ মতিন সাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে এই সুপারিশ করা হয়।

২০১১ সাল থেকে বাংলাদেশের পুঁজিবাজার বিভিন্ন প্রকার প্রতিকূলতার কথা উল্লেখ করে বলা হয়, এবিষয়ে কোনো কোনো সময় আংশিক/খণ্ড পদক্ষেপ নেওয়া হয়েছে। তাতে সাময়িক কিছুটা ইতিবাচক অবস্থা দেখা গেলেও কয়েকদিনের মধ্যেই আবার ধারাবাহিক নিম্নধারায় চলে যায় এবং হতাশার তৈরি হয়।

চিঠিতে সুপারিশগুলো হলো- ক. সকল প্রকার বন্ড ও ডিবেঞ্চার পুঁজিবাজার এক্সপোজারের বাইরে রাখা, খ. মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করার লক্ষ্যে পুঁজিবাজার এক্সপোজারের বাইরে রাখা।

গ. পুঁজিবাজার বিনিয়োগে নিজ সাবসিডিয়ারিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে single borrower exposure relax করা। ঘ. পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিলে ২% সাধারণ সঞ্চিতি রাখতে হয়, অথচ অন্য সকল ঋণের ক্ষেত্রে ১% সাধারণ সঞ্চিতি রাখতে হয়। তাই ব্যাংকগুলো পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হয় বা কোনো কোনো ক্ষেত্রে সুদের হার বেশি ধরা হয়। তাই এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা পূর্বক অন্যান্য ঋণের মতো সাধারণ সঞ্চিতি ১% ধরা হলে বাজারে অর্থের যোগান বাড়তে সাহায্য করবে।

ঙ. সমন্বিত পুঁজিবাজার এক্সপোজার হিসাব (Consolidated Capital Market Exposure) reporting স্থগিত করা প্রয়োজন। পুঁজিবাজারের আকার বৃদ্ধিতে এটি প্রতিবন্ধকতা।

চ. ভালো প্রতিষ্ঠান বা যারা ভালো ব্যবসা করেন তারা সহজে যেকোন পরিমান ঋণ পায়, তাই তাহারা জামানত দিয়ে সহজেই ঋণ পেয়ে যায় বলে পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করেনা। বড়/ ভালো মানের প্রতিষ্ঠান তালিকাভুক্ত না হলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে না। তাই তাদের ঋণ/মূলধন/ব্যবসার আকৃতির উপর তালিকাভুক্তির একটি কাঠামো নির্ধারণ করা যেতে পারে।

এ সময় বৃহৎ/ভালো প্রতিষ্ঠান সমুহকে অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজার এর সাথে সম্পৃক্ত করা গেলে পুঁজিবাজার লাভবান হবে, বিনিয়োগকারীও লাভবান হবে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে তথা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করে বিএমবিএ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)