Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্লোবাল হেভি কেমিক্যালস

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ৬:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ৬:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ২৯ জুন/২০২২, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। চলতি ছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৮ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৪ টাকা ৬৫ পয়সায়।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

পুঁজিবাজারে ২০১৩ সালে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস এর আগের ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)