Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লোকসানে অ্যাপেক্স ওয়েভিং, দেবেনা লভ্যাংশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ৭:৩১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ৭:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এসএমই মার্কেটের কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড লোকসানের মুখে পড়েছে। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

লোকসানের ফলে সমাপ্ত হিসেব বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এ বিষয়ে বুধবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে অ্যাপেক্স ওয়েভিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ৭৭ পয়সা। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বা এনএভিপিএস কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬২ পয়সায়।

পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির পক্ষ থেকে ৩১ ডিসেম্বর/২০২২ বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)