Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার ৬৭ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ১:৩২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৮:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্লক মার্কেটে বুধবার মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিগুলোর লেনদেনকৃত মোট শেয়ার সংখ্যা ৫৯ লাখ ৩৬ হাজার ২১টি। -যার আর্থিক মূল্য ৬৭ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫৮টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ৩০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এরপর রেনেটা লিমিটেড ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

একই মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কস লেনদেন করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা। এসিআই ফরমুলেশন ১ কোটি ৪ লাখ, বিএটিবিসি ১ কোটি ৬১ লাখ টাকা এবং মেট্রো স্পিনিং লেনদেন করেছে ১ কোটি ৭২ লাখ টাকা। আর, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ১৩ লাখ টাকা ও  সী পার্ল বীচ রিসোর্ট ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)