Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গেইনারে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ৫২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, কোম্পানিটি ১ হাজার ৫৪০ বার হাত বদলের মাধ্যমে ২ লাখ ৯৩ হাজার ১৭টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ১৪ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিক লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা  বা ৭.৬৯ শতাংশ বেড়েছে।

দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা পেপার মিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)