স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে কোম্পানির নতুন নাম হবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে সূত্র জানা যায়, শেফার্ডের নাম পরিবর্তনের বিষয়ে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। পরবর্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির নাম পরিবর্তিত হবে।
এ বিষয়ে শেফার্ড জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করেছে কোম্পানিটি। পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্য স্থান্তর করা হবে কোম্পানির পক্ষ হতে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)