Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৫ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন সূচকের পতন হলেও সামান্য বেড়েছে লেনদেন। পাশাপাশি, চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।

বাজার পর্যালোচনা অনুযায়ী, সোমবার ডিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৫৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা।

বসুন্ধরা পেপার মিলসের শেয়ার সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে জেনেক্স ইনফোসেস এবং তৃতীয় স্থানে ছিল আমরা নেটওয়ার্কসের শেয়ার। এরপরে ছিল যথাক্রমে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জহোলসিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাডভেন্ট ফার্মা এবং অগ্রণী সিস্টেমস লিমিটেডের শেয়ার।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর, সিএসসিএক্স ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার সিএসইতে ১২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। দিন শেষে সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)