Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে মঙ্গলবার ক্রেতাশূন্য ১৫৫ কোম্পানি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২২ , ৮:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর/২০২২) ১৫৫টির শেষ পর্যন্ত কোনো ক্রেতা ছিলনা। লেনদেনের শুরুতে এসব কোম্পানির ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যায়।

ডিএসইর লেনদেন চিত্র পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো।

এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ২৬টি ছিল ক্রেতাশূন্য। এরপর, ব্যাংকিং খাতের ২৪টি  কোম্পানির ক্রেতা ছিলনা। আর, বস্ত্র খাতের ১৮টি কোম্পানির ছিলনা ক্রেতা।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি মিউচ্যুয়াল ফান্ড, ১৩টি ওষুধ ও রসায়ন খাত, প্রকৌশল খাতের ১০টি, আর্থিক ও জ্বালানি খাত মিলে ৯টি, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৮টি,  ট্যানারি খাতের ৩টি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের ২টি, সিরামিক ও সেবা খাতের ১টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)