Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এজিএমের নতুন সূচী মেঘনা পেট্রোলিয়ামের, বাড়ছে শেয়ারদর

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২২ , ৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জ্বালানী ও শক্তি খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করে নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়-সূচীর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির এজিএম ২০২৩ সালের ২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জনুয়ারি মেঘনা পেট্রোলিয়ামের এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজারে ২০০৭ সালে তালিকাভূক্ত কোম্পানিটি।

অপরদিকে, গত ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর টানা উত্থানে রয়েছে।

কোম্পানিটির গত ১ মাসের শেয়ারদরের গ্রাফ বিশ্লেষণে দেখা যায়- ২৯ নভেম্বর শেয়ারটির সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ২০১ টাকা ৫০ পয়সা। ৭ ডিসেম্বর পর্যন্ত ৬ কার্যদিবসে শেয়ারটির দর ৪ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ ২০৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

এর আগে ৯ নভেম্বর শেয়ারটির সর্বশেষ দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সা। ৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ মাসে ৭ টাকা ২০ পয়সা দর বাড়ে।

আবার, গত ৯ মাসের শেয়ার লেনদেনের গ্রাফ বিশ্লেষণ অনুযায়ী, ৮ মার্চ শেয়ারটির সর্বশেষ দর ছিল ১৮৬ টাকা ৩০ পয়সা।

৭ ডিসেম্বর শেয়ারটির সর্বশেষ দর ছিল ২০৫ টাকা ৮০ পয়সা। সে হিসেবে ৯ মাসে ১৯ টাকা ৫০ পয়সা বাড়ে শেয়ারটির দর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)