Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৭৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২২ , ৩:০৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২২, ৩:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির ৮৭ লাখ ৩৭ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৩ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্যালভো কেমিক্যাল লিমিটেডের। এ মার্কেটে ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে রেনেটা।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারি ১ কোটি ২০ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৭ কোটি ২২ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৪৬ লাখ, ফরচুন সুজ ২ কোটি ২ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৮২ লাখ, ওরিয়ন ফার্মা ২ কোটি ৪৭ লাখ টাকা, সী পার্ল বীচ ৩ কোটি ২৫ লাখ টাকা ও সানলাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)