Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিডিবিএলে কবির হোসেন ও নুরুল ফজল পুনঃনির্বাচিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১১, ২০২২ , ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১১, ২০২২, ৩:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে আবারো র্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও নূরুল ফজল বুলবুল।

শনিবার (১১ ডিসেম্বর ২০২২) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য তাদেরকে পুনরায় এ পদে নির্বাচিত করে সিডিবিএল পর্ষদ।

রাজধানির ডিজিটাল প্লাটফর্মে সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভঙ্কর কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- এ কে এম নূরুল ফজল বুলবুল, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম, সাঈদ বেলাল হোসেন ও নাসের এজাজ বিজয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)