Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৭৭ দফায় বন্ধ পিপলস লিজিংয়ের লেনদেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২২ , ২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে। কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ এ নিয়ে  বাড়ানো হলো ৭৭ বার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে  সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। সে হিসেবে চলতি ডিসেম্বর মাসের ১৩ তারিখ, মঙ্গলবার থেকে ২৪ তারিখ, শনিবার পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এর আগে, সর্বশেষ ৭৬ দফায় গত ২৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। আর, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল প্রথম দফায়।

এরপর, একপক্ষ বা ১৫ দিন অন্তর ধারাবাহিকভাবে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। এ অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে কোম্পানির শেয়ারহোল্ডারদের বিনিয়োগ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)