Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৮৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২২ , ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ৬:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ৭১টি কোম্পানির ১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮৪ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এ মার্কেটে ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে আরো লেনদেন করেছে- বিএটিবিসি ১ কোটি ৪০ লাখ, বীচ হ্যাচারি ৫ কোটি ৭৮ লাখ, বেক্সিমকো ১ কোটি ২৪ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ৪৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৫৬ লাখ টাকা।

লেনদেনে আরো রয়েছে- ডমিনেজ স্টিল ৩ কোটি ৫৭ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৭৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৬০ লাখ, শাইনপুকুর সিরামিকস ১ কোটি ৩১ লাখ এবং স্কয়ার ফার্মা ৪ কোটি ২৮ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)