Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুনাফা ঘোষণা আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২২ , ৭:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ট্রাস্টি কমিটির সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডে বিনিয়োগকারীদের জন্য ৫.২৫ শতাংশ হারে রিটার্ন বা মুনাফা ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৫ জুলাই/২০২২ থেকে ৪ জানুয়ারি/২০২৩ পর্যন্ত সমাপ্ত সময়ের জন্য এ মুনাফা ঘোষণা করে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর/২০২২) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় রিটার্ন বা মুনাফা অনুমোদন করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৪ জানুয়ারী-২০২৩।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)