স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে তালিকাভুক্তির জন্য সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সমপন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লেনদেনের তারিখ পরিবর্তন করেছে। নতুন তারিখ অনুযায়ী, চলতি ডিসেম্বরের ১৮ তারিখ, রোববার থেকে শেয়ার মর্কেটে শুরু হবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন।
লেনদেন বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ওইদিন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন ’এন’ ক্যাটাগিরিতে শুরু হবে। আর, শেয়ার মার্কেটে এর ট্রেডিং কোড “ICICL” এবং কোম্পানি কোড হবে ২৫৭৫৬।
কোম্পানিটি এর আগে ১৪ ডিসেম্বর, বুধবার থেকে লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)