Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার দর বাড়ার শীর্ষে নর্দার্ণ জুট

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২২ , ২:১৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২২, ২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড। এদিন শেয়ারটির দর ২০ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ২৫৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ৪০০ বার হাত বদলের মাধ্যমে ২৭ হাজার ৪৭টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- কোহিনুর কেমিক্যালস লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৯৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা  বা ৫.৪৮ শতাংশ বেড়েছে।

দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, কে অ্যান্ড কিউ, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, জেমিনী সী ফুড, শমরিতা হসপিটাল ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)