Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে ফু-ওয়াং সিরামিকের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ৯:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে লেনদেনকৃত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর/২২) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ফু-ওয়াং সিরামিকের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬ পয়সা। বিপরীতে, আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ৮ পয়সা ছিল। অর্থাৎ, আগের তুলনায় প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে ২ পয়সা।

কোম্পানির প্রথম প্রান্তিকের ৩০ সেপ্টেম্বর/২০২২, শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি ১১ টাকা ৮৪ পয়সায় দাঁড়িয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)