স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হওয়া কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর/২২) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময় যা ৫২ পয়সা ছিল। সেহিসেবে আলোচ্য সময়ে আগের তুলনায় ইপিএস ৬ পয়সা বেড়েছে।
আবার, চলতি অর্থবছরের তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি/২২-সেপ্টেম্বর/২২) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৮৬ পয়সা। অর্থাৎ, আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১৯ পয়সা।
কোম্পানির ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৯.৫৮ টাকায় দাঁড়িয়েছে।
ডিএসইতে এন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড- ” ICICL”। আর, কোম্পানি কোড- ২৫৭৫৬।
শেয়ার মার্কেটে আগামী ১৮ ডিসেম্বর, রোববার লেনদেন শুরু হবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)