Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২২ , ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৮ ডিসেম্বর/২০২২) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫৪ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, রোববার লেনদেনে অংশ নেয় ৩০৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির। দর কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানির শেয়ারদর ।

ডিএসইতে রোববার ওরিয়ন ইনফিউশনের শেয়রদর সবথেকে বেশি কমে লুজার তালিকার শীর্ষে উঠে আসে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৭২০ টাকা ৩০ পয়সা। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৬৬ টাকা ৩০ পয়সা।

লুজার তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রো মেশিনারির ৭.০৫ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৭১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৪.৫৮ শতাংশ শেয়ারদর কমেছে।

ওই তালিকায় থাকা নর্দার্ন জুটের ৩.৩২ শতাংশ, বিডিকমের ৩.০৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.০১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৭০ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ারদর ২.৬৫ শতাংশ কমেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)