Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার ১৭২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২২ , ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির ২ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৭২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুকের। এ মার্কেটে ১০০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে বন্ডটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। ১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন। কোম্পানিটি ব্লক মার্কেটে ১১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে আরো লেনদেন করেছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৩ লাখ, বিএটিবিসি ১ কোটি ৫৬ লাখ, বেক্সিমকো ১ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৫ কোটি ১৮ লাখ, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৬৩ লাখ, ডরিন পাওয়ার ১ কোটি।

লেনদেনে আরো রয়েছে- গ্রামীণফোন ১ কোটি, মুন্নু সিরামিকস ৭ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ১৭ লাখ, সাউথবাংলা ব্যাংক ৯ কোটি ৫৪ লাখ, ইউনাইটেড পাওয়ার ১ কোটি ৯ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)