Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার ৫৭ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির ৫৮ লাখ ৪৮ হাজার ৭৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৭কোটি ৩১ লাখ ৬১ হাজার টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানি লিমিটেডের । এ মার্কেটে ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে বন্ডটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। ৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে আরো লেনদেন করেছে- বিকন ফার্মা ১ কোটি ৩ লাখ, বেক্সিমকো ১ কোটি ৮২ লাখ, ব্রাক ব্যাংক ৪ কোটি ৩৩ লাখ, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৯৯ লাখ, ফরচুন সুজ ১ কোটি, গ্রামীণফোন ১ কোটি ১৫ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)