Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১০ লাখ শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিকসের কর্পোরেট উদ্যোক্তা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২২ , ২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২২, ২:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মুন্নু সিরামিকসের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর/২০২২) জানা যায়, মুন্নু ওয়েলফেয়ারের মালিকানায় ১৫ কোটি ৩৯ হাজার ৭৭টি শেয়ার রয়েছে।

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে সংরক্ষিত ১৫ কোটি শেয়ার থেকে পূর্বঘোষিত ১০ লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (কোম্পানির শেয়ারদরের ভিত্তিতে) বিক্রি করবেন এই কর্পোরেট উদ্যোক্তা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)