Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এজিএমে ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন কোহিনুর কেমিক্যালের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২২ , ৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২২ ডিসেম্বর/২০২২) বিকেল ৪টায় রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য নগদ ২০ ও স্টক ২০ মিলে ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোহিনুর কেমিক্যালের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করীমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন কোম্পনির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করীম, মো. এবাদুল করীম।

সভায় আরো উপস্থিত ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর  লে. কর্ণেল কামাল আহমেদ (অব:), অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কোম্পানি সচীব শামীম কবির, প্রতিষ্ঠানের সিএফও আবু বক্কর সিদ্দিকসহ  পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ঘোষিত নগদ ও স্টক মিলে ৪০ শতাংশ লভ্যাংশের জন্য সন্তোষ প্রকাশ করে পর্ষদকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা।

কোহিনুর কেমিক্যালের ৩৫তম এজিএমে বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের এজেন্ডা অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশসহ এর ধারাবাহিকতা কামনা করেন বার্ষিক সাধারণ সভায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)