Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গেলো সপ্তাহে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২২ , ৩:৪০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই সময় কোম্পানিটি ১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে পুঁজিবাজারে।

শনিবার ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বর্ণিত সপ্তাহে কোম্পানিটি পুঁজিবাজারে ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। এ কোম্পানির ১ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। বাজার মূল্যে যার পরিমাণ ৮৪ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গেলো সপ্তাহে ৭৫ লাখ ১১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। আর্থিক মূল্য অনুযায়ী এর পরিমাণ ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু অ্যাগো, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপেক্স ফুডস ও জেমিনি সী ফুড লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)