স্টাফ রিপোর্টার: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড কোম্পানির পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বুধবার (২৮ ডিসেম্বর/২০২২) বিকেল ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। একই দিনে বিকাল ৪টায় করবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বিদ্যমান অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। এ মূলধন আরো ১৫০ কোটি টাকা বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করবে কোম্পানিটি। এক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর ২৫ কোটি সাধারণ শেয়ারে নতুন করে ১৫ কোটি যোগ করে ৪০ কোটিতে উন্নীত করবে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটি এসব কার্য সম্পাদনে সংঘবিধি ও সংঘস্মারকে পরিবর্তন আনবে । বুধবারের ইজিএমে এসব বিষয়ে অনুমোদন নেবে কোম্পানিটি।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন কোম্পানি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের পর্ষদ সভায় উদ্যোক্তা পরিচারলক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে। গত ৩০ নভেম্বর কোম্পানিটির এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)