স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সোমবার, ২৬ ডিসেম্বর রাতে ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ অনুমোদন করেন।
এজিএমে ডিএসইর চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালক, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ (শেয়ার প্রতি ৬০ পয়সা) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পর্ষদ। আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।
ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী বলেন, এজিএমে লভ্যাংশ অনুমোদন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)