Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন তিন ব্যাংকের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২২ , ৬:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ৬:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের তিন প্রতিষ্ঠানের ২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর/২০২২) কমিশনের ৮৪৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান তিনটির মধ্যে ইসলামী ব্যাংকের ৮০০ কোটি, পূবালী ব্যাংকের ৭০০ কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

ইসলামী ব্যাংক: সাত বছর মেয়াদে আইবিবিএল ৪র্থ (ফোর্থ) মুদারাবা রিডিমেবল, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হারের গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে পরিচালিত হবে এ বন্ডের মুনাফার হার। সাথে ২ শতাংশ মার্জিন যোগে বন্ডটি নির্ধারণ করতে হবে ষান্মাসিক ভিত্তিতে।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

উত্তোলিত টাকায় ইসলামী ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে বিএসইসি।

পূবালী ব্যাংক: এ ব্যাংকের নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেমেবল, ফ্লোটিং রেট, থার্ড সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। যার রেঞ্জ অব কূপন রেট ৬ থেকে ৯ শতাংশ।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ পূবালী ব্যাংক এর টায়ার II ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করবে।  বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর, অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। বন্ডটিকে এটিবিতে অন্তর্ভুক্ত করতে শর্তারোপ করা হয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির ৪র্থ (ফোর্থ) মুদারাবা রিডিমেবল, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হারের গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে পরিচালিত হবে এ বন্ডের মুনাফার হার। সাথে ২ শতাংশ মার্জিন যোগে বন্ডটি নির্ধারণ করতে হবে ষান্মাসিক ভিত্তিতে।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

উত্তোলিত টাকায় সোশ্যাল ইসলামী ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর, অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে বিএসইসি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)