স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির ৭৩ লাখ ৭৭ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিইক্যালস লিমিটেডের। মঙ্গলবার ১৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকায় ৭ লাখ ৪১ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। ৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকায় ৪৩ লাখ শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ২ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকায় ১ লাখ ৫ হাজার ৮৩১টি শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, বিএটিবিসি, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআরএম স্টিল লিমিটেড।
আরো রয়েছে- সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড।
এছাড়াও রয়েছে- লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ম্যারিকো, মতিন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, আরডি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সাউথ বাংলা ব্যাংক, সী পার্ল বীচ, সোনালী পেপার, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও ইয়াকিন পলিমার লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)