Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিওতে ডরিন পাওয়ারের বোনাস শেয়ার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৩, ৭:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বুধবার (৪ জানুয়ারী-২০২৩) এ তথ্য জানা গেছে।

সিডিবিএল জানায়, কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

ডরিন পাওয়ারের স্টক লভ্যাংশের পরিমাণ (বোনাস শেয়ার) ১২ শতাংশ। আলোচ্য সময়ে নগদ ১৮ ও স্টক ১২ মিলে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)