Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বি ক্যাটাগরিতে পেপার প্রসেসিং

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৪, ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কাগজ ও মূদ্রণ-শিল্প খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার হোল্ডারদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। সেহিসেবে A থেকে B ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা যায়, পেপার প্রসেসিং কোম্পানি ৩০ জুন-২০২২, সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।

ডিএসই আরো জানায়, চলতি মাসের ৫ তারিখ, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি শেয়ার মার্কেটে B ক্যাটাগরিতে লেনদেন করবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা  পাবে না কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আবার, ৩০ জুন/২০২০ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের নগদ ১১ ও স্টক ১১ মিলে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

শেয়ারমার্কেটে ১৯৯০ সালে তালিকাভুক্ত পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৫ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ শেয়ার। বাকি ৫৯ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)