স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির ৫৬ লাখ ৮৫ হাজার ৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩২ কোটি ৮ লাখ ৯ হাজার ১০০ টাকা।
ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। বুধবার ৪ কোটি ৫১ লাখ ৮ হাজার ৯০০ টাকায় ২ লাখ ৪১ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৪ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকায় ৪ লাখ শেয়ার লেনদেন করে কোম্পানিটি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৪ কোটি ১১ লাখ ৩৯ হাজার টাকায় ২ লাখ ৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ২ কোটি ২৮ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৯৩ লাখ, আইএফআইসি ব্যাংক ১ কোটি ১০ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ১৮ লাখ টাকর শেয়ার লেনদেন করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)