Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পাতিবার ৬৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৩ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির ৯১ লাখ ৯৭ হাজার ৭৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৬৯ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকা।

ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। বৃহস্পতিবার ১৪ কোটি ৫৮ লাখ ২ হাজার টাকায় ৬ লাখ ২৮ হাজার ৫০০টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ১১ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকায় ৫ লাখ ৬৪ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ১০ কোটি ১৯ লাখ  ৯৫ হাজার টাকায় ৮৩ হাজার ৮৫৬টি শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ৫ কোটি ২৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ৩ কোটি ৬৪ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৩৭ লাখ, গ্রামীণফোন ৫ কোটি ৩৬ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ১৫ লাখ, সাউথবাংলা ব্যাংক ৪ কোটি ৯৮ লাখ ও সী পার্ল বীচ ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)