Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আর্থিক প্রতিবেদন প্রকাশ ইন্টারন্যাশনাল লিজিংয়ের

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৩ , ৮:১২ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৩, ৮:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশের শেয়ার মার্কেটে লেনদেনকৃত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টম্বর/২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের ভাষায়, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮২ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (৮ জানুয়ারি/২০২৩) প্রকাশিত ইন্টারন্যাশনাল লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে এমন চিত্র দেখা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি/২০২৩) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টম্বর/২০২২) একীভূত ইপিএস হয়েছে ২ টাকা ৮২ পয়সা। এর বিপরীতে, গত হিসেব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ৭ টাকা ৭১ পয়সা।

প্রতিষ্ঠানটির  ৩০ সেপ্টেম্বর/২০২২ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে মাইনাস ১৫৭ টাকা ৬০ পয়সায়। এর আগে ৩০ সেপ্টেম্বর/২০২১ শেষে এনএভিপিএস ছিল ১৫২ টাকা ৬৪ পয়সায়।

কারণ হিসেবে প্রতিবেদনে তিনটি বিষয় উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

প্রথমত: প্রতিষ্ঠানটির সুদজনিত আয় কমেছে ৫ কোটি ৭৬ লাখ টাকা। দ্বিতীয়ত: তহবিলের ব্যয় হ্রাসের কারণে গত বছরের একই সময়ের তুলনায় সুদজনিত ব্যয় ১২৮ কোটি ৬০ লাখ টাকা কমেছে। তৃতীয়ত: আইনি ব্যয় হ্রাসের কারণে গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমেছে ২ কোটি ৪০ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)