Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিওতে ইফাদ অটোসের বোনাস শেয়ার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৩ , ৯:৪২ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে রোববার (৮ জানুয়ারী-২০২৩) এ তথ্য জানা গেছে।

সিডিবিএল জানায়, কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

ইফাদ অটোসের স্টক লভ্যাংশের পরিমাণ (বোনাস শেয়ার) ৫ শতাংশ। আলোচ্য সময়ে নগদ ৫ ও স্টক ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)