Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে রোববার ৩৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৩ , ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির ৮২ লাখ ৪৪ হাজার ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৪ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে এ দিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকায় ৪ লাখ ৫৪ হাজার ৬৫৬টি শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। ৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকায় ৪৩ লাখ শেয়ার লেনদেন করে কোম্পানিটি।

এরপর, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ৩ কোটি ২১ লাখ  ১১ হাজার টাকায় ৭ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করে।

এ মার্কেটে শীর্ষ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার, ফরচুন সুজ ১ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার, বেক্সিমকো লিমিটেড ১ কোটি ৫০ লাখ ৮ হাজার, এডিএন টেলিকম ১ কোটি ১৭ লাখ ১৩ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ১৪ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৪ লাখ ৪ হাজার, জেনেক্স ইনফোসিস ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)