স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানি। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানি ৪টি। আর, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে সোমবার (৯ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।
এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এডিএন টেলিকম ও বিডিকম অনলাইন লিমিটেড আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে নগদ লভ্যাশ ঘোষণা করেছিল।
আবার, মতিন স্পিনিং মিলস লিমিটেড আলোচ্য সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাশ ঘোষণা করেছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)