স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৯ জানুয়ারী/২০২৩) লেনদেনে অংশ নেয় ৩২৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৩২টির দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির। আর, ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সোমবার দর বেড়ে যাওয়া ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষ ১০-এর প্রথম স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। এদিন শেয়ারটির দর ১৯ টাকা ২০ পয়সা বা ৫.৫৯ শতাংশ বেড়েছে।
সোমবার ডিএসইতে জেমিনি সী ফুড সর্বশেষ ৩৬২ টাকা ৫০ পয়সা দরে শেয়ার লেনদেন করে গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। এদিন ২ হাজার ৪০০ বার হাত বদলের মাধ্যমে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি। যার আর্থিক মূল্য ৪ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা।
ই-জেনারেশন লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । সোমবার কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বা ৪.০৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বা ৩.৯৭ শতাংশ বেড়ে সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, বিডিকম অনলাইন, অ্যাডভেন্ট ফার্মা, এডিএন টেলিকম, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিকস ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)