Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স ফান্ড

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৩ , ৯:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ ৫ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১১ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত হিসেব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)