Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার দরপতনের শীর্ষে কোহিনূর কেমিক্যালস

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ জানুয়ারী/২০২৩) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ ১০-এর প্রথম স্থানে উঠে আসে কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসইতে এ দিন লেনদেনে অংশ নেয় ৩৩৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৪১টির। দর কমেছে ১৩১টির। আর, ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দর কমে যাওয়া ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর ১১ টাকা ২০ পয়সা বা ২.৫৬ শতাংশ কমে বুধবার লুজার তালিকা বা দরড়তনের শীর্ষে রয়েছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি। এদিন কোম্পানিটি ৬০৩ বার হাত বদলের মাধ্যমে ২৪ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

বুধবার ডিএসইতে কোহিনূর কেমিক্যালস কোম্পানি সর্বশেষ ৪২৬ টাকা ১০ পয়সা দরে শেয়ার লেনদেন করে।

বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । বুধবার কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৪০ পয়সা বা ২.৫৫ শতাংশ কমে সর্বশেষ ২৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ১ হাজার ২০৮ বার হাত বদলের মাধ্যমে ১ লাখ ৪ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ২.৪৪ শতাংশ কমে সর্বশেষ ১১৬ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানিটি ২ হাজার ৯১৫ বার হাত বদলের মাধ্যমে ৯ লাখ ২৯ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা।

এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, ইস্টার্ন কেবলস, আইটিসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও আফতাব অটো লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)