Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নতুন নামে ডিবিএইচ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ৮:২১ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ৮:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (ডিবিএইচ) পর্ষদ সভায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের পরিবর্তে প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

আর, নতুন এ নামটি কার্যকর হবে ১২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। নাম পরিবর্তন ছাড়া প্রতিষ্ঠানের বাকি বিষয় অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)