Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৩ , ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম লাইফ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মূল্যায়ন প্রতিবেদন হাতে না পাওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি/২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে  প্রাইম লাইফ ইসলামী ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় গতকালের (১১ জানুয়ারি) পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণাসহ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, ২২তম বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য পরবর্তি বোর্ড মিটিংয়ে জানানো হবে বলে প্রতিষ্ঠানটি জানায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)