Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে এভিন্স টেক্সটাইলস

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৩ , ৯:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ ২ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এভিন্স টেক্সটাইলস লিমিটেড। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুহস্পতিবার (১২ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে এভিন্স টেক্সটাইলস।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত হিসেব বছরেও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)