Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবি থেকে ৩০ কোটি টাকা সহায়তা পেল লংকাবাংলা সিকিউরিটিজ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৬:১১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োকারীদের সহায়তা তহবিল থেকে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে ৩০ কোটি টাকা দিয়েছে।

১৭ জানুয়ারি আইসিবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টাকার চেক হস্তান্তর করা হয়।

আইসিবি সূত্রে জানা গেছে, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন ৩০ কোটি টাকার একটি চেক  লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডেরপ্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজার কাছে হস্তান্তর করেন। এ সময় আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মো. কোরবান আলীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)