Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত দেশ গার্মেন্টস

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস লিমিটেটেডের পর্ষদ ৩০ জুন-২০২২ হিসেব বছর শেয়ার হোল্ডারদের জন্য  ১০ শতাংশ স্টক লভ্যাংশের অনুমোদন দেয়। এতে ক্যাটাগরির উন্নয়ন হবে প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১৮ জানুয়ারি/২০২৩) জানা যায়, দেশ গার্মেন্টস ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় B থেকে A ক্যাটাগরিতে লেনদেন করবে আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা  পাবে না কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আবার, ২০২০ হিসেব বছরের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি। তবে, ২০১৯ ও ১৮ হিসেব বছর ১০ শতাংশ করে স্টক লভ্যাংশ দিয়েছে জেনারেশন  নেক্সট। আর, ২০১৭ হিসেব বছর নগদ ৫ ও স্টক ১০ মিলে ২০ শতাংশ এবং ২০১৬ হিসেব বছর ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)