Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আহমেদ জাকের এন্ড কোং নিষিদ্ধ ঘোষণা বিএসইসির

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিরীক্ষা প্রতিষ্ঠান দ্বারা নিরীক্ষিত ৪ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদনে বেশ  অসংগতি দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত বিএসইসির।

প্রতিষ্ঠানটিকে নিরীক্ষক হিসেবে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে বুধবার (১৮ জানুয়ারি/২০২৩) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড, পপুলার লাইফ ইউনিট ফান্ড, পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড এবং ব্যাংক এশিয়া ইসলামিক মিউচুয়াল ফান্ড মিলে ৪ প্রতিষ্ঠানের অসংগতিপূর্ণ আর্থিক প্রতিবেদনের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটিকে তলব করা হলেও বিএসইসির শুনানিতে উপস্থিত হয়নি আহমেদ জাকের এন্ড কোং।

ইউনিভার্সেল ফাইন্যান্স সলিউশন লিমিটেড দ্বারা পরিচালিত পূর্বালোচিত ৪ আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা (অসত্য তথ্যের মাধ্যমে) সম্পন্ন করেছিল ওই নিরীক্ষা প্রতিষ্ঠানটি। এতে নিয়মের ব্যত্যয় ঘটায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আইন ১৯৬৯-এর ২০-এর A ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নিরীক্ষক হিসেবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বিএসইসি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)