Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনাইটেড পাওয়ারের নগদ লভ্যাংশ হস্তান্তর

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৩ , ৭:২২ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৩, ৮:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ইউনাইটেড পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাশ ঘোষণা করেছিল। আর, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)