Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২২ , ৪:৪০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৫:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৩টি প্রতিষ্ঠান সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণাকারী প্রতিষ্ঠানগুলো হলো- লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড: সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮২ পয়সা। ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ১৭ টাকা ৯৭ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ২ টাকা ৯৪ পয়সা ছিল। আগামী ২৩ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ১৩ টাকা ৩৩ পয়সা ছিল।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮৯ পয়সা(নেগেটিভ)। আগের বছর একই সময়ে ১১ টাকা ৪২ পয়সা ছিল। আগামী ২ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)