স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৬২.৫০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (২২ জানুয়ারি/২০২৩) এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে ইপিএস হয়েছে ০.২৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.১৬ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ৬২.৫০ শতাংশ।
আবার, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.১১ টাকা। এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে স্থিতিশীল রয়েছে এ কোম্পানির মুনাফা।
পুঁজিবাজারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউয়ের ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৪.১৭ টাকায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)